"নিউমার্কেট থেকে উত্তর বাড্ডা আসার পথে পাঁচটা পাম্পে গেছি, কোনোটা বলে তেল নাই, কোনোটাতে বিদ্যুৎ নাই, কোনোটা বলে পরে আসেন।"
এভাবেই বিবিসি বাংলাকে বলছিলেন মোটর সাইকেল চালক মারুফ হোসেন। হঠাৎই জ্বালানি তেল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তার মতো অনেকেই।
ঢাকার উত্তর বাড্ডায় মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে জ্বালানি তেল নেওয়ার অপেক্ষায় থাকা এমন অনেকের সঙ্গেই কথা হয় বিবিসি বাংলার।
নিজের মোটর সাইকেলের জ্বালানি তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে ঘুরছেন ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা হায়দার আলী। তিনি জানান, বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা অপেক্ষা করেও শেষমেষ জ্বালানি তেল ছাড়াই বাসায় ফিরেছেন।
"ভাই, গত রাতে শত শত বাইক, কে কার আগে তেল নেবে, মনে হচ্ছিল যেন যুদ্ধ ইরানে না বাংলাদেশে লাগছে," বলেন তিনি
-BBC Bangla

Comments
Post a Comment